নিপীড়কের গ্রেপ্তার চেয়ে থানার সামনে কলেজছাত্রীর অনশন

০৮ অক্টোবর ২০২০, ০২:৩১ PM

© সংগৃহীত

ঝালকাঠিতে নির্যাতনকারীকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বসে অনশন করেছে এক কলেজছাত্রী। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ছাত্রী অনশনে বসেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২ অক্টোবর দুপুরে ঘরে ঢুকে কলেজছাত্রী নাছরিন আক্তার সারার (১৭) ওপর হামলা চালায় জুবায়ের আদনান নামে এক যুবক।

এ ঘটনায় ওই দিন রাতেই থানায় মামলা দায়ের করা হয়। মামলার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো বিষয়টি মীমাংসার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই কিশোরী প্লাকার্ড হাতে নিয়ে থানার সামনেই অনশনে বসে। তাকে দেখে থানার সামনে ভিড় করে অসংখ্য মানুষ। মীমাংসা নয়, নির্যাতনের বিচার দাবি জানান সারা।

খবর পেয়ে সারার বোন ও ভগ্নিপতি এসে কান্নায় ভেঙে পড়েন। তারাও ঘটনার বিচারের দাবি জানান। পরে পুলিশ এসে ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেয় সারা। সারা ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। 

সারা জানায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের একটি মসজিদের ইমাম জাকির হোসেনের ছেলে জুবায়ের আদনান বেশকিছুদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করলে আদনান তার ওপর ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার দুপুরে ফকিরবাড়ি সড়কের সারার বড় বোন আখিনুরের ভাড়া করা বাসার গিয়ে অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে সারা জ্ঞান হারিয়ে ফেললে আদনান পালিয়ে যায়। খবর পেয়ে বড় বোন ও প্রতিবেশীরা সারাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

অনশনে বসে সারা অভিযোগ করেন, মামলা তুলে নিতে আমার পরিবারকে জুবায়ের ও তার সহযোগীরা চাপ প্রয়োগ করছে। এমনকি আমাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এর মধ্যেই কয়েকটি ফেসবুক আইডি দিয়ে আমার নামে অপপ্রচার করা হয়। এ অবস্থা চলতে থাকলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। মীমাংসা নয়, নির্যাতনের বিচার দাবি করছি আমি। ৭২ ঘণ্টার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয়, তাহলে আমি থানার সামনে এসে আত্মহত্যা করব।

সারার বোন আখিনুর আক্তার বলেন, আমার বোনকে নির্যাতনের এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা অসহায় বিধায় মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। জুবায়ের আদনানের বাবা আমাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা নালিশি অভিযোগ করেছে। আমরা সারার ওপর নির্যাতনের বিচার চাই। আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার এসআই মো. ফারুক হোসেন বলেন, মামলার পরে পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেন সারা।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস শিক্ষামন…
  • ২৫ মার্চ ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ …
  • ২৫ মার্চ ২০২৬
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখ…
  • ২৫ মার্চ ২০২৬
মানবাধিকার, গুম প্রতিরোধ, গণভোট অধ্যাদেশ বাতিল চায় সরকার, ক…
  • ২৫ মার্চ ২০২৬
শ্রীবরদীতে পুসাসের কমিটি গঠন: সভাপতি রিয়াদ, সম্পাদক মায়াজ
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence