এবার ধর্মীয় শিক্ষার নামে স্কুলছাত্রকে বলাৎকার!

০৬ অক্টোবর ২০২০, ০৬:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

সিলেটর এমসি কলেজে ধর্ষণের রেশ কাটতে না কাটতেই এবার নগরীর শিবগঞ্জ মজুমদারপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে ধর্মীয় শিক্ষা দিতে এসে ষষ্ঠশ্রেণির একা বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম হৃদয় মিয়া (২০)। ওই শিক্ষক শহরতলীর বালুচর শায়খুল ইসলাম মাদ্রসায় পড়ালেখার পাশাপাশি শিক্ষকতাও করেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে মজুমদারপাড়া পোস্টাল কলোনিতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করেছে।বলাৎকারের শিকার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র নগরীর রাজা জিসি হাই স্কুলের শিক্ষার্থী।

স্কুলছাত্রের পরিবারের বরাত দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, হৃদয় মিয়া মজুমদারপাড়ার পোস্টাল কলোনির কয়েকটি বাসায় বাচ্চাদের ধর্মীয় শিক্ষা (আরবি পড়াতেন) দিতেন। মঙ্গলবার ওই কলোনির বাসিন্দা রাজা জিসি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে পড়াতে এসে বলাৎকার করেন। পরে শিশুটি পুরো ঘটনা তার পরিবারকে জানায়। শিশুটিকে বলাৎকারের পর হৃদয় মিয়া ওই বাসার তিনতলায় আরেক ছাত্রীকে কোরআন শরিফ পড়াতে যান। পরে সেখান থেকে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতিতে বলাৎকারের বিষয়টি হৃদয় মিয়া স্বীকার করেছে বলেও জানান কাউন্সিলর আজাদ।

শাহ্পরাণ থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, বলাৎকারের ঘটনায় একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close