মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার

০৬ অক্টোবর ২০২০, ০১:৪৩ PM
স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালাম

স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালাম © টিডিসি ফটো

সরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড আবদুস সালামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান হিসেবে তিনি কর্মরত ছিলেন। সোমবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বনশ্রীর জি ব্লকে তাকে ধরনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০১৪ সালে মানিকগঞ্জের সিংগাইর থানার একটি হত্যা মামলারও আসামি আব্দুস সালাম। তখন খন্দকার রেজাউল ইসলামের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছিল।

সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার এসএম আশরাফুল আলম বলেন, প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সদস্য জসিম, সালামসহ অন্যান্যদের অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। চক্রের অনেক সদস্যের অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে।

এ বিষয়ে অনুসন্ধান চলছে জানিয়ে তিনি বলেন, অনুসন্ধান সমাপ্ত হলে অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রকে ধরার সময় মেডিকেল ও ডেন্টালে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উঠে আসে। এতে আবদুস সালামের নাম রয়েছে।

এক বছরেই ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সি…
  • ০৪ অক্টোবর ২০২৬