গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, আরও একজন গ্রেপ্তার

০৫ অক্টোবর ২০২০, ০৮:১০ AM
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে (৩৫) বিবস্ত্র করে ভয়াবহ নির্যাতনের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

ওই ব্যক্তির নাম মো. রহমত উল্যাহ (৪১) বলে জানা গেছে। এর আগে একইদিন বিকেলে আব্দুর রহিম (২৭) নামে অপর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মোট দু‘জনকে গ্রেপ্তার করা হল। আব্দুর রহীমের বাড়ি একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূর সঙ্গে মধ্যযুগীয় এই বর্বরতার ঘটনা ঘটেছে। অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় তার ঘরে ঢুকে তাকে নগ্ন করে দফায় দফায় শারীরিকভাবে নির্যাতন করেছে বখাটেরা। এসময় বখাটেরা ওই ঘটনার ভিডিও চিত্রও ধারণ করে রাখে।

ঘটনার একমাস পর রবিবার (৪ অক্টোবর)  নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এর আগে গত মাসের ২ তারিখ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নুর ইসলাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নুর ইসলামের মেয়ের (ভিকটিম) সাথে তার স্বামীর পারিবারিক বিরোধ থাকায় তেমন বনাবনি ছিল না। এই সুযোগে স্থানীয় বখাটেরা তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে তিনি রাজি না হওয়ায় বখাটেরা ঘটনার দিন রাতে তার ঘরে ঢুকে নগ্ন করে নির্যাতন করে। 

অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ করে রাখে। যার কারণে ঘটনাটি স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থেকে যায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে লজ্জায় আত্মগোপনে চলে যায় ভুক্তভোগীর পরিবার। বর্তমানে নির্যাতিতা ওই পরিবারের বসত ঘরে তালা ঝুলছে।

তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
  • ২২ এপ্রিল ২০২৬
মাটির উর্বরতা ফেরাতে ন্যানো সার ও চুন ব্যবহারের পরিকল্পনা স…
  • ২২ এপ্রিল ২০২৬
বিএমইউতে যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীন, সমঝোতা…
  • ২২ এপ্রিল ২০২৬
উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬