ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলার রায় আজ

০৪ অক্টোবর ২০২০, ০৯:২০ AM
ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন © ফাইল ফটো

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ (৪ অক্টোবর)। ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের পেশকার সামছুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে তার নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের।

পরদিন সকালে তার দুই পলাতক গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাসহ তিনজনকে আসামি করে মামলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা। নিউমার্কেট থানায় মামলাটি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা প্রায় ২০ ভরি স্বর্ণ, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে। মামলার পর স্বপ্না, রেশমা ও তাদের জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেফতার করে পুলিশ। স্বপ্না ও রেশমা এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

গত ২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার রেশমা ও স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় অব্যাহতির আবেদন করেন। পরে দু’জনের বিরুদ্ধে গত ৯ ফেব্রুয়ারি চার্জগঠন করেন আদালত। মামলায় ৩৪ জন সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষ্য দেন।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬