মেয়েকে ধর্ষণ, মায়ের মামলায় বাবা গ্রেফতার

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩২ PM
মনির হোসেন

মনির হোসেন © সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের অভিযোগ এনে ভিকটিমের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মনিরকে গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আমরা ভিকটিমের মায়ের অভিযোগ এবং সার্বিক বিষয় যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে মামলা নিয়েছি। সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মনির স্ত্রী, দুই ছেলে ও ১৪ বছরের এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকতো। লকডাউনের কারণে তারা গ্রামের বাড়িতে চলে আসে। ২২ সেপ্টেম্বর মনির গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধর্ষণ করে। এ সময় মেয়েকে ভয় দেখিয়ে ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেয়।

২৫ সেপ্টেম্বর মেয়েকে নিয়ে মা ঢাকায় আসলে মেয়ে তার মাকে ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে মেয়েকে নিয়ে মা দ্রুত ঢাকা থেকে এলাকায় আসে এবং শাশুড়ির মুখের বর্ণনা শুনে থানায় ধর্ষণ মামলা করেন।

ওই ভিকটিমের মা বলেন, ‘মনির মেয়েকে বিয়ে দেবে না বলেও হুমকি দেয়। মেয়ে বাবার ভয়ে চুপ ছিল। আমি বাড়িতে না থাকায় বিষয়টি খুলে বলার সাহস পায়নি।’

এলাকাবাসী জানান, মনির এলাকায় মাদক ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িত। তারা মনিরের ফাঁসি চায়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬