ঢাবি শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে আইজিপিকে স্মারকলিপি

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৭ PM
ঢাবি লালমনিরহাট ছাত্র কল্যাণ সমিতির মানববন্ধন

ঢাবি লালমনিরহাট ছাত্র কল্যাণ সমিতির মানববন্ধন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী জাকারিয়া বিন হক শুভ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও হত্যার ঘটনা নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের আইজিপিকে স্মারকলিপি প্রদান করেছে ঢাবিতে বিভিন্ন বর্ষে অধ্যায়নরত লালমনিরহাটের শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাবি লালমনিরহাট ছাত্র কল্যাণ সমিতি’।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে তারা। মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানার মাধ্যমে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে শিক্ষার্থীরা পুলিশের আইপিজি ড. বেনজীর আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করে।

এছাড়া একই দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ও জেলা পুলিশ সুপার আবিদা সুলতানাকেও স্মারকলিপি দেওয়া হয়। ঢাবি লালমনিরহাট ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি মনিরুজ্জামান মানিক শেটের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাবি ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি মাসুদ মাজহার।

এছাড়াও বক্তব্য রাখেন, ঢাবি লালমনিরহাট ছাত্র কল্যাণ সমিতির সহ সভাপতি তারিকুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক নাসিফ ইনতেসাফ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা মিনা, স্থানীয় সাংস্কৃতিক ও সংবাদকর্মী হেলাল হোসেন কবীর, নিহত জাকারিয়া বিন হক শুভর বড় ভাই আজাদ জিন্নাতুল হাসান লেবু, তার মামা খলিলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জাকারিয়া বিন হক শুভ হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। একটি পরিবারের আশার প্রদীপ নিভে গেছে। শুভ হত্যার ঘটনায় ন্যায় বিচারের মাধ্যমে সরকারকে সেই পরিবারে আলোর প্রদীপ শিখা জ্বালাতে হবে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসা থেকে জাকারিয়া বিন হক শুভর মরদেহ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। নিহত জাকারিয়া বিন হক শুভ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর ঘনেশ্যাম (এমসি মোড়) এলাকার আব্দুল হকের ছেলে।

ওয়ালটনের মোবাইল সেক্টরের টেরিটরি সেলস ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। চাকরির সুবাধে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে শ্বশুরালয়ের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন। শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকের বদলির সুপারিশ নিয়ে যা বললেন…
  • ০৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
close