চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ১০

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:২১ PM
র‌্যাবের হাতে আটক প্রতারকচক্রের ১০ সদস্য

র‌্যাবের হাতে আটক প্রতারকচক্রের ১০ সদস্য © সংগৃহীত

চাকরি দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের ১০ সদস্যকে আটক করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) দুপুরে র‌্যাব-১৪ এর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জুনাঈদ আফ্রাদ।

এ ব্যাপারে তিনি জানান, আটককৃতদের কাছ থেকে বিভিন্ন সরকারি দফতরের ভূয়া নিয়োগপত্র, নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, চেক বই, মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ফেব্রুয়ারি ও মার্চ এই দুই মাসে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে।

তার এই দুই মাসে ময়মনমসিংহ বিভাগের জামালপুর ও শেরপুরসহ দেশের বিভিন্ন জেলার ২২ জনের কাছ থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা জানিয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে বলেও জানিয়েছে তারা।

আটক প্রতারকচক্রের সদস্যরা হলেন, নারায়ণগঞ্জের কুবের পাড়ের মৃত শওকত আলীর পুত্র নূর হোসেন (৫২), সিলেটের বিশ্বনাথ থানার তেরা মিয়ার পুত্র রানা মিয়া (৩০), রংপুরের মৃত মোজাহার আলীর পুত্র মুমনুর রহমান (৩২), শেরপুরের ঝিনাইগাতির জয়নাল আবেদিনের পুত্র মুরাদুজ্জামান (২৭), কুমিল্লার মৃত নজরুলের পুত্র শামিম হোসেন (৪০)।

এছাড়াও শরীয়তপুরের মাইনুল হোসেনের পুত্র আরিফুল ইসলাম (২৯), ঢাকার মিরপুরের আনোয়ার হোসেনের পুত্র ফেরদৌস অহিদ তুষার (২৯), গোপালগঞ্জের মৃত বাবু মুন্সির পুত্র মাহবুবুর রহমান মুন্সি (৩৭), শরীয়তপুরের সোবাহান মোল্লার পুত্র ফারুক হোসেন মোল্লা (৪৮) ও লক্ষীপুরের খগেন্দ্র মজুমদারের পুত্র বাবুল ওরফে বিজয় (৪৫)।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close