চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:১৬ PM
চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ © প্রতীকী ছবি

চট্টগ্রামে আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি চান্দু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পতেঙ্গা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ ।

জানা গেছে, গত আগস্টে বরখাস্ত হওয়া ডবলমুরিং থানার এসআই মোহাম্মদ হেলালের সোর্স হিসেবে পরিচিত চান্দু। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাস তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে বেড়াতে যান অষ্টম শ্রেণির এক ছাত্রী। সেখানে তার দশম শ্রেণি পড়ুয়া ফুফাতো বোনের সঙ্গে রোববার সন্ধ্যায় বেড়াতে বের হন। তাদের সঙ্গে দেখা হয় নুরী আক্তার নামের তরুণীর সঙ্গে। সে তার ফুফাতো বোনের বান্ধবী।

এসময় নুরি তাদের সুপারিওয়ালা পাড়ার বাসায় নিয়ে যান। তবে নিজের কক্ষে না নিয়ে স্কুলছাত্রীকে চান্দুর কক্ষে আটকে রাখা হয়। বাইরে অস্ত্রের মুখে রাখা হয় তার ফুফাতো বোনকে। সেখানে ধর্ষণ শেষে কাউকে না বলার হুমকি দিয়ে রাতে তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

রাতে ওই ছাত্রী পুরো ঘটনার বর্ণনা দিলে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। পরে নুরি আক্তার, তাঁর স্বামী অন্তর হোসেন ও রাজিব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন।

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬