ধর্ষণের বিচারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ছাত্রলীগের

২৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৩ PM
ধর্ষণের বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

ধর্ষণের বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ রোবাবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার বিচার চাই। এর জন্য আমরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরকে পাগল আখ্যায়িত করে সনজিত বলেন, আমরা নূর ও তার অনুসারীদেকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করলাম।

বিক্ষোভ সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নাট্যকার ও নাটকবাজ আখ্যায়িত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের বিচার না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, তা হতে পারে না। এর বিচার হতে হবে। এ সময় তিনি নুরদের সংগঠনকে ‘ধর্ষণ অধিকার পরিষদ’ হিসেবে উল্লেখ করে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানান।

জয় আরো বলেন, ফেসবুকে লাইভ করে হুমকি দেয়ার কথা তো আগে কখনও শুনিনি। অথচ নুর সেটা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে নাটক করেছে সে। গুজবের মাধ্যমে ভিপি পদ বাগিয়ে নেয়া নুরের মুখোশ উন্মোচন হয়েছে। কিছুদিন আগে তারা অডিও ভাইরাল হয়েছে, যেখানে সে টেন্ডারবাজির কথা বলেছে।

উল্লেখ্য, গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রবিবার বিক্ষোভ সমাবেশে করার কথা কথা জানায়।

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬