নীলার হত্যাকারীদের ছাড় দেয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৪ AM
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান © ফাইল ফটো

সাভারের ১০ম শ্রেণীর ছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং সাভারের সংসদ সদস্য (ঢাকা-১৯) ডা. এনামুর রহমান বলেছেন নীলার হত্যাকারী তথা মানুষ হত্যাকারীদের কোনো কোনো ছাড় দেয়া হবে না।

শনিবার দুপুরে সাভারের গেন্ডায় নীলা রায় হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে সাভার নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নীলা হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে তিনি বলেন, এ হত্যার সঙ্গে জড়িত শাকিল ও সাকিবের বাবা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুকে দল থেকে বহিষ্কার করা হবে।

সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুদ চৌধুরী, পৌর মেয়র আবদুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা প্রমুখ।

এসএসসির কেন্দ্রে সিসিটিভি-ঘড়ি-পর্যাপ্ত আলো বাতাসসহ যেসব বিষ…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্…
  • ২৮ মার্চ ২০২৬
রাতেই ঢাকা-রাজশাহীসহ ১৯ জেলায় ঝড়ের আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে চার মুসলিম দেশ
  • ২৮ মার্চ ২০২৬
দিক হারিয়ে ভাসতে ভাসতে সাগরে ৬ দিন, মারা গেলেন ১৮ বাংলাদেশি
  • ২৮ মার্চ ২০২৬
৪৩২ রানের ম্যাচে রিশাদদের হারাল শরিফুলরা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence