ছাত্রলীগ নেতার রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৫১ PM
কক্সবাজার সরকারি কলেজ

কক্সবাজার সরকারি কলেজ © ফাইল ফটো

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে ব্যাপক মারধরও করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

তবে এ ঘটনায় এক শিবির নেতা জড়িত রয়েছে বলে দাবি করছেন জেলা ছাত্রলীগের নেতারা। জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয় দাবি বলেন, কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন এলাকায় সাখাওয়াতের বাড়ি। সরকারি কলেজের শিবির নেতা তারেক আজিজ বিস্ফোরণ মামলাসহ কয়েকটি মামলার আসামি। যার মধ্যে একটি মামলার বাদী সাখাওয়াত নিজেই।

তিনি বলেন, জেলায় পুলিশের রদবদলের সুযোগকে পুঁজি করে শিবিরের শক্তি পরীক্ষার জন্য এ হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। কোনো কারণ ছাড়াই বাড়ির সামনে থেকে তাকে তুলে হাত-পায়ের রগ কেটে ব্যাপক মারধর করে পালিয়ে যায় শিবির নেতা তারেক আজিজের নেতৃত্বের একদল ক্যাডার। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ ঘটনা জানার সাথে সাথে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
close