স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮ AM
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় মাসুদ নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে । দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুল হক ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মাসুদ উপজেলার সিংহরাগী গ্রামের নুরুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মাসুদসহ অজ্ঞাত দু’জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ওই ছাত্রীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, প্রাইভেটে যাওয়া-আসার সময় তাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল মাসুদ। সে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মোবাইলে এসএমএস করে তাকে বাড়ির সামনে যেতে বলে। ওই ছাত্রী এসএমএসে সাড়া দিয়ে গেলে মাসুদসহ কয়েকজন জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।

পরে একটি বিলের মধ্যে নৌকায় নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এছাড়া বিষয়টি কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেয়। প্রাণের ভয়ে সে তার পরিবারকে বিষয়টি জানায়নি। পরে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ওই ছাত্রী তার পরিবারকে বিষয়টি জানালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি সায়েদুল হক জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মাসুদকে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই ছাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা হবে বলেও জানান তিনি।

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬