গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক কারাগারে

২২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৭ PM
অভিযুক্ত শিক্ষক ইউনুস আলী

অভিযুক্ত শিক্ষক ইউনুস আলী © ফাইল ফটো

গাইবান্ধায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলায় স্কুল শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধর্ষণ মামলার আসামি ইউনুস আলী (৫০) গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নওহাটী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি এ জেলা শহরের থানাপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন।

উল্লেখ্য, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী (৫০)’র বিরুদ্ধে তার নিজ বাড়ির কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে চলতি বছরের ৯ জুন গাইবান্ধা সদর থানায় ওই কিশোরীর দাদি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি ইউনুস আলী পলাতক ছিলেন।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬