প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা!

২১ সেপ্টেম্বর ২০২০, ১০:০৮ AM

© প্রতীকী ছবি

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায় (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটে। হাসপাতাল থেকে ফেরার পথে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে সাভার মডেল থানার পাল পাড়া গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।

নীলা মানিকগঞ্জের বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। তিনি পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়ায় ভাড়া থাকতেন। স্থানীয় অ্যাসেড স্কুলে দশম শ্রেণীর ছাত্রী ছিল সে। ঘাতক বখাটের নাম মিজানুর রহমান চৌধুরী। সে ওই এলাকারই বাসিন্দা।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বখাটে মিজান নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রাতে স্থানীয় এক হাসপাতাল থেকে ফেরার পথে নীলা ও তার ভাই অলকের গতিরোধ করেন ওই যুবক। পরে ভাইকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে নির্জন সড়কে নীলার শরীরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজান।

এসময় স্থানীয়রা নীলাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অলকের দাবি, নীলাকে কথা বলার বাহানায় রিকশা থেকে নামায় মিজান। পরে সে আবার বোনের জন্য ফিরে আসে। এসময় হঠাৎ চিৎকার শুনতে পায় স্থানীয়দের। কাছে গিয়ে দেখতে পায় তার নীলাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাচ্ছে।

এনাম মেডিকেল হাসপাতাল সূত্র জানায়, নীলাকে ৫/৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তার ঘাড়ে, মুখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে সাভার থানায় মামলার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬