বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৯ AM

© প্রতীকী ছবি

অজ্ঞান পার্টির কবলে পড়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যশোরের কেশবপুরে এ ঘটনা ঘটে। গরু কিনতে বাসে করে কেশবপুর থেকে মনিরামপুরে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার কাছে থাকা ১ লাখ ১৫ হাজার টাকাও নিয়ে যায়।

মৃত ওই শিক্ষকের নাম রাশিদুল ইসলাম (৪৮)। তিনি কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের খোরশেদ আলী মোল্লার ছেলে। তিনি পাঁজিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এ সম্পর্কে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান গণমাধ্যমকে জানায়, রাশিদুল ইসলাম গত শনিবার বিকেলে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কেশবপুর থেকে মনিরামপুর যাওয়ার জন্য তিনি বাসে উঠেছিলেন। মনিরামপুরে বাস পৌঁছানোর পর যাত্রীরা অজ্ঞান অবস্থায় তাকে দেখতে পান।

তিনি জানান, প্রথমে তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পুলিশ ধারণা করছে, গরু কেনার জন্য ওই শিক্ষকের কাছে ১ লাখ ১৫ হাজার টাকার মতো ছিল। ওই টাকা নিয়ে তাকে অজ্ঞান করা হয়।

শেখ ওহিদুজ্জামান বলেন, শিক্ষকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোরে মর্গে পাঠানো হবে। অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬