চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বয়স ১৯ দেখিয়ে এজাহার, বিজিবি সদস্যকে তলব

২০ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫২ PM

© ফাইল ফটো

চতুর্থ শ্রেণির এক ছাত্রের বয়স ১৯ দেখিয়ে মামলা এজাহারভুক্ত (এফআইআর) করায় সিলেটের জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সাহাবুদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট।

মহিষ পাচারের এক মামলায় ওই শিক্ষার্থীর এই বয়স দেখানো হয়। এ বিষয়ে আদালতে শুনানি শেষে রোববার (২০ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৭ অক্টোবর তাকে সশরীরে উপস্থিত হয়ে ১২ বছরের শিশুকে কীভাবে ১৯ বছর দেখিয়েছেন সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে এই মামলার চারজন আসামিকে জামিন দিয়েছেন আদালত।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬