কলেজছাত্রী ও স্কুলছাত্রকে দিনভর বিবস্ত্র করে ভিডিও ধারণ

১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩২ AM

© প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুরে এক কলেজছাত্রী ও এক স্কুলছাত্রকে দিনভর আটক রেখে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বুধবারের (১৬ সেপ্টেম্বর) ওই ঘটনায় চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীকে যৌন হয়রানিসহ তাদেরকে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করেছে বখাটেরা।

পরে চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি আহত ছাত্র-ছাত্রীকে হাসপাতাল থেকে নিজ বাসায় নিয়ে মীমাংসার নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে। এ ঘটনায় রাতে মূল আসামি মনিরকে আটক করেছে পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন দ্বাদশ শ্রেণীর ওই কলেজছাত্রী জানান, বুধবার সকালে নাজিরপুর উপজেলা সদরে প্রাইভেট পড়ে প্রতিবেশী ছোট ভাই দশম শ্রেণির ছাত্রকে সঙ্গে নিয়ে শাঁখারীকাঠি ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে দাদার বাড়িতে যাচ্ছিলেন তারা। সকাল ৯টার দিকে ইউনিয়নের গোপেরখাল এলাকায় পৌঁছলে স্থানীয় বখাটে মনির, অভিজিৎ, শফিক মল্লিক ও শুভ পথরোধ করে জোর করে তাদেরকে পাশের বাগানে নিয়ে যায়।

সেখানে তাদের দু’জনের মধ্যে সম্পর্ক কী জানতে চায়। ওই ছাত্র প্রতিবেশী ছোট ভাই জানালে তারা দু’জনকে মারধর করে এবং বাজে মন্তব্য করে। একপর্যায়ে জোর করে তাদেরকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করে।

বখাটেরা তাদের দু’জনকে দিনভর আটকে রেখে তাদের অভিভাবকদের ফোন করে এক লাখ টাকা দাবি করে। এতে রাজি না হওয়ায় আবার তাদেরকে মারধর করে।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মুনির বলেন, এতে জড়িত মূল আসামি মনিরকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
সিআইডি প্রধান হিসাবে মোসলেহ্ উদ্দিন আহমদের যোগদান
  • ২৫ মার্চ ২০২৬
পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি নয়, শুধু এইচএসসির পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়ার উদ্য…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা:…
  • ২৫ মার্চ ২০২৬
‘বউরে কত করে কইলাম তোমরা বাড়ি থাকো, আমি যাই’
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence