বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫০ AM

© সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়ির নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকা থেকে মো. ইউছুফ (৩২) নামে ওই যুবককে ধরে নিয়ে যায় তারা।

ইউছুফ উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে। বিজিবি ও স্থানীয়রা জানান, ৪৭ নম্বর পিলার এলাকায় গবাদিপশু খাওয়াতে নিয়ে গেলে তাকে ধরে নিয়ে যায় বিজিপি। স্থানীয়দের দাবি, সোমবার বিকেলে বিজিপির সদস্যরা ইউছুফকে হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রাখে। সন্ধ্যায় তাকে মিয়ানমারে নিয়ে যায়।

এর সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে বলে জানা গেছে। তবে বিজিবির দায়িত্বশীল কোনো সূত্র এখনো এ বিষয়ে বক্তব্য দেয়নি।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close