রাতে তুলে নিয়ে গেল বখাটেরা, বাড়ি ফিরে আত্মহত্যা স্কুলছাত্রীর

০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:২৫ AM

© সংগৃহীত

নওগাঁ শহরের খাস-নওগাঁ মহল্লা এলাকায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে শ্নীলতাহানি ও আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ তুলে রিহান ইসলাম ও সৌরভ নামে দুই বখাটের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।

আসামি রিহান ওই মহল্লার আনোয়ার হোসেনের ছেলে। আর সৌরভও সেখানকার বাসিন্দা বলে জানা গেছে। আর মহল্লার দীপু দেওয়ানের মেয়ে নওগাঁ পিএম বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সিফাত সুলতানা স্বর্ণা।

জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথে স্বার্ণাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল রিহান ও সৌরভ। তারা নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল টেকনোলজির শিক্ষার্থী। রিহানকে কয়েক দফা নিষেধও করা হয়। তখন স্বর্ণাকে আর উত্ত্যক্ত করবে না বলে কথা দেন রিহান।

তবে গত বৃহস্পতিবার রাতে স্বর্ণা পাশের বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য বের হয়। তখন রিহান ও সৌরভ তাকে জোর করে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে স্বর্ণাকে মারধর ও শ্নীলতাহানি করে।

পরে দিন বিষয়টি এলাকায় জানাজানি হলে অপমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বর্ণা।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence