খুলনায় বাড়ির সামনে গুলিবিদ্ধ স্কুলছাত্রী

২৮ আগস্ট ২০২০, ০২:৩৩ PM

© প্রতিকী ছবি

খুলনায় নিজেদের বাড়ির সামনে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গু‌লি‌বিদ্ধ হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মিস্ত্রীপাড়া বাজা‌র এলাকায় আরাফাত জামে মসজিদের সামনে লামিয়া নামে ওই ছাত্রী গুলিবিদ্ধ হয়।

লামিয়া ওই এলাকার বা‌সিন্দা মো. জামাল হোসেনের মেয়ে। সে সরকারি ইকবালনগর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, আরাফাত জামে মসজিদ এলাকায় লামিয়া বাসার গেটের সামনে দা‌ঁড়িয়ে ছি‌ল। এমন সময় রাস্তার বিপরীত পাশের ইউসুফ খাঁর বা‌ড়ির দিক থেকে শর্টগানের গু‌লি এসে লামিয়ার বাম পায়ে বিদ্ধ হয়। এতে সে অজ্ঞান হয়ে গেলে তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মে‌ডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা আরও জানান, বাবু খান রোডে সংস্কারের কাজ পেয়েছেন ইউসুফ আলী সরদার। তাকে কিছু দুষ্কৃতকারী কাজটির জন্য চাপ দিচ্ছে। তারা বাড়ির সামনে আসলে ইউসুফ আলী দুটি গুলি করেন। এর একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে লামিয়ার পায় লাগে।

খুমেকের চি‌কিৎসকরা বলেন, মেয়ে‌টির পায়ের বড় ধরনের ক্ষ‌তি হতে পারে। সে এখনও অজ্ঞান থাকায় কিছু বলতে পারেনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খুলনা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, এ ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬