শিক্ষামন্ত্রীর নামে ফেসবুকে অপপ্রচার, কলেজ অধ্যক্ষের জিডি

২৬ আগস্ট ২০২০, ০৩:২২ PM

© ফাইল ফটো

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করায় দুটি আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ বুধবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

জিডিতে তিনি উল্লেখ করেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে মিলি সুলতানা আইডি ও পেজ থেকে মিথ্যা, বনোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার হচ্ছে। ফলে একজন সাধারণ নাগরি এবং জাইমা রহমান পেজ থেকে মিথ্যা, বনোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার হচ্ছে। ফলে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। যা দণ্ডনীয় অপরাধও বটে। 

ডা. দীপু মনির মতো সৎ এবং যোগ্য রাজনীতিকের নামে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। তাই উক্ত আইডি এবং পেজের বিরুদ্ধে তদন্তপূর্বক সামাজিক নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। জিডির সঙ্গে উক্ত ফেসবুক আইডি ও পেজের লিংক এবং স্ট্যাটাসের ফটোকপি থানায় জমা দেন জিডির বাদী অধ্যক্ষ রতন কুমার মজুমদার। 

উল্লেখ্য, এর আগেও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করায় অধ্যক্ষ রতন কুমার মজুমদার চাঁদপুর মডেল থানায় জিডি করেন। এছাড়া এ ধরনের অপপ্রচার করায় এর মধ্যে চাঁদপুর সদরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ৩ শিক্ষক কারাগারে আছেন।

গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence