ফুলছড়ি থানার এসআই গ্রেপ্তার

২১ আগস্ট ২০২০, ০৯:৪১ PM

© সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটের উমরমজিদ ইউনিয়নে আক্কাস আলী নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ফুলছড়ি থানায় উপ-প‌রিদর্শক (এসআই) রতন মোস্তাককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাইবান্ধা থেকে পুলিশের এক‌টি দল তাকে গ্রেপ্তার করে কু‌ড়িগ্রাম নিয়ে আসে।

আজ শুক্রবার তাকে আদালতের মাধ‌্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার।

তিনি জানান, মূল আসামি রতন মোস্তাককে গাইবান্ধা থেকে গ্রেপ্তারের পর তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

রতন মোস্তাক গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় উপ-প‌রিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। হত‌্যা মামলার আসা‌মি হওয়ায় তাকে সাম‌য়িক বরখাস্ত করা হ‌য়। সে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুজা‌হিদ পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

নিহত আক্কাস আলীর বড় ভাই খোরশেদ আলম জানান, রমজান মাসের তারাবির নামাজে ঈমামের বেতন ৫০ টাকা কম দেয়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঈদুল আজহার দিন সন্ধ্যায় এসআই রতন মোস্তাকসহ তার পরিবারের লোকজন আক্কাস আলী ও ভাগিনা সুমনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস মারা যান।

ওই ঘটনার রাতেই ১৭ জনকে আসামি করে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই খোরশেদ আলম। এই ঘটনায় এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করলেও মূল আসামি এসআই রতন মোস্তাকসহ অন্যান্যরা আত্মগোপনে চলে যান।

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
মাসে আয় হতে পারে ৩ লাখ টাকা পর্যন্ত
  • ২১ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছি: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম-বেক্সিমকোর সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে কিনা, হাসনাতের…
  • ২১ এপ্রিল ২০২৬
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ম…
  • ২১ এপ্রিল ২০২৬