পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপণ মহড়া

২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ PM
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়ার উদ্বোধন করেন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়ার উদ্বোধন করেন © টিডিসি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিরোজপুরের সহযোগিতায় এ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়ার উদ্বোধন করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিরোজপুরের উপসহকারী পরিচালক যুগল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ড এড়াতে ও ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতা তৈরির অংশ হিসেবে আজকের এই প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রশিক্ষণ চলাকালে যুগল বিশ্বাস অগ্নিকাণ্ডের কারণ, আগুনের ধরণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিভিন্ন অগ্নিনির্বাপক যন্ত্র সম্পর্কে বিশদ আলোচনা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের সময় তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার এবং দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আহ্বান জানান।

এ সময় বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, অস্থায়ী ছাত্রহলের প্রভোস্ট ড. সোহাগ বর্মন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ মাহবুবুস সোবহান, উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন, সহকারী প্রক্টর শারমিন ইসলাম নিপা, সহকারী প্রভোস্ট নাজমা আক্তার, পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা আক্তার তামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন এখন সময়ের দাবি
  • ০৭ নভেম্বর ২০২৬
নিকডু-চমেক হাসপাতালে বন্ধের পথে ডায়ালাইসিস সেন্টার, ঝুঁকিতে…
  • ০৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ শিবিরে সুখবর, আসছেন হামজা-ফারহান
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন পড়ল দ্বিগুণেরও বেশি
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল যাচাইয়ের রেকর্ড ভাঙল আবেদনে 
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ আবেদনের সময়সীমা বাড়ছে
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950