সিনহা হত্যাকাণ্ডে জড়িত নই, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র: ইলিয়াস কোবরা

১০ আগস্ট ২০২০, ০৮:১৪ PM

© সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডে জড়িত নন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিনেতা ইলিয়াস কোবরা। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ওই ঘটনায় তিনি জড়িত নন। এমনকি সিনহার সঙ্গে তার পরিচয় ছিল না, ওসি প্রদীপের সঙ্গেও তার কোনও ঘনিষ্টতা ছিল না।

এসময় তিনি টেকনাফের নোয়াখালিয়া পাড়ায় তার কোনও বাগানবাড়ি নেই বলেও দাবি করেন এবং মানহানি ও অপপ্রচারের অভিযোগে তিনি একটি জাতীয় পত্রিকা ও রিপোর্টারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

ইলিয়াল কোবরা বলেন, ‘তার এলাকার একটি মসজিদ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে’।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই ইলিয়াছ কোবরা তার বাগান বাড়ি দেখানোর জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে টেকনাফের নোয়াখালিয়া পাড়ায় আমন্ত্রণ করে নিয়ে গিয়ে সেখানে রেখেছিলেন বলে গণমাধ্যমে খবর আসে। তবে সংবাদ সম্মেলনে এ তথ্য অস্বীকার করেন ইলিয়াস কোবরা।

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে জার্মান রেড ক্রস, আবেদন শেষ ২৯ এ…
  • ২০ এপ্রিল ২০২৬