পরিচয় মিলেছে লেবাননে নিহত চার বাংলাদেশির

০৬ আগস্ট ২০২০, ০৮:৪৭ AM

© রয়টার্স

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ বাংলাদেশি। এরমধ্যে শ্রমিক ৭৯ জন। আর নৌবাহিনীর সদস্য ২১ জন। তারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন।

বিস্ফোরণে বাংলাদেশি যুদ্ধ জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৫ আগস্ট) লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য মিলেছে। নিহত চার বাংলাদেশি হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও রাসেল মিয়া, কুমিল্লার রেজাউল এবং মাদারীপুরের মিজান। তারা সেখানে বৈধ কর্মী হিসেবে কাজ করতেন।

আইএসপিআর জানায়, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’ ১১০ জন নিয়ে ব্যানকন-৮ হিসেবে লেবাননের সমুদ্র এলাকায় মোতায়েন করা হয়। বর্তমানে জাহাজে ব্যানকন-১০ কন্টিনজেন্ট সেখানে মোতায়েন রয়েছে। নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজকে ২০১১ সালের ৫ মার্চ কমিশনিং করা হয়। ২০১৭ সালের ১ ডিসেম্বর শান্তিরক্ষা মিশনে যোগ দিতে জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।

গত মঙ্গলবার বৈরুতের সমুদ্র বন্দরে রাখা অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ হয়। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজারের বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা। বাস্তুচ্যুত হয়ে গেছেন কমপক্ষে তিন লাখ মানুষ। বিস্ফোরণে ক্ষতির পরিমাণ বিশাল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬