বৈরুতে বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত, বাড়তে পারে মৃতের সংখ্যা

০৫ আগস্ট ২০২০, ১১:৪৮ AM

© বিবিসি

লেবাননের বৈরুতে হওয়া বিস্ফোরণে একজন বাংলাদেশি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত একজন বাংলাদেশি মারা গেছেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। তিনি এখানে বৈধভাবে ছিলেন এবং একটি স্প্যানিশ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।’

লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আরো কেউ হতাহত হয়েছেন কিনা, তা জানতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন। লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, সেখানে আরো বাংলাদেশি মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। খবর: বিবিসি বাংলা।

এর আগে আন্তঃবাহিনী যোগাযোগ জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, বৈরুত বন্দরের কাছে হওয়া বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর অন্তত ১৯জন সদস্য আহত হয়েছেন।

পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
১ হাজার বিঘা মাছের ঘেরের জন্য আনা ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬