পানিতে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ ছাত্রের

০৩ আগস্ট ২০২০, ০৭:২১ AM

© প্রতীকী ছবি

নরসিংদীর বেলাব উপজেলায় পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলার বীরকান্দা ও বটিবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের বরদা বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে জাকির হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। জাকির (২০) ওই গ্রামের নুরুল আমিনের ছেলে ও সৈয়দপাঁড়া গ্রামের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

অন্যদিকে দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদে সাঁতার শিখতে গিয়ে ডুবে গিয়ে মৃত্যু হয় শরিফ খাঁন (২২) নামে এক শিক্ষার্থীর। শরিফ খাঁন বটিবন্দ গ্রামের বুলবুল খাঁনের ছেলে। তিনি ঢাকা নর্দান ইউনিভারসিটির শিক্ষার্থী।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেফায়েত উল্লাহ পলাশ তাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬