পুকুরে ভাসমান অবস্থায় অনার্স পড়ুয়া ছাত্রীর লাশ উদ্ধার

২৮ জুলাই ২০২০, ০৭:২১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

পুকুরে ভাসমান অবস্থায় অনার্স পড়ুয়া এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম মোশকিরাত জাহান নিঝুম। গতকাল সোমবার নীলফামারীর কিশোরগঞ্জের একটি পুকুর থেকে নিঝুমের লাশ উদ্ধার করা হয়।

নিহত মোশকিরাত জাহান নিঝুম নীলফামারী সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল। সে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মর্তুজার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে ঘুম থেকে বাড়িতে নিঝুমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার ছোট বোন ও তার মা। পরে বিকালে ওই শিক্ষার্থীর মা বাড়ির পাশের পুকুরের পানিতে তার মেয়ের ভাসমান লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিঝুমের বাড়ি থেকে লাশ উদ্ধার করে আজ মঙ্গলবার মর্গে পাঠায়। এই ঘটনায় নিঝুমের মা-বাবা ও এক যুবককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম হারুন অর রশিদ জানান, লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬