নতুন জামার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ!

২৬ জুলাই ২০২০, ০৯:৩৩ PM

© ফাইল ফটো

নতুন জামা ও ২০০ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়স্ক এক দর্জির বিরুদ্ধে। ধর্ষণের শিকার শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক দিদারুল আলমকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দিদারুল আলম চান্দগাঁও থানার মধ্যম মোহরা হামিদ জমিদার বাড়ির মৃত শাহ আলমের ছেলে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খান বলেন, গত শুক্রবার ওই শিশুকে দুটি নতুন জামা এবং ২০০ টাকার নোট দেখিয়ে একটি কক্ষে নিয়ে যায় দর্জি দিদারুল আলম। তারপর ওই শিশুকে ধর্ষণ করে। এই ঘটনায় গতকাল শনিবার ওই শিশুর পরিবারের থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে দিদারুলকে গ্রেপ্তার করে। রোববার (২৬ জুলাই) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬