রাজধানীতে অফিস কক্ষে তরুণীকে ধর্ষণ

২৫ জুলাই ২০২০, ০৭:৪৮ PM

© ফাইল ফটো

চাকরির প্রলোভন দেখিয়ে রাজধানীর একটি অফিসে কক্ষে এক তরুণীকে (১৮) আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বাড্ডার প্রগতি সরণির শেল্টার সিকিউরিটি সার্ভিসেস বিডি লিমিটেডের অফিসে এই ঘটনা ঘটে।

শনিবার (২৫ জুলাই) ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তবে মূল আসামি পলাতক।

জানা গেছে, ভুক্তভোগী ওই তরণী এইচএসসি পাসের পর চাকরি খুঁজছিল। গত ৯ দিন আগে পটুয়াখালী থেকে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে তার এক পরিচিত জনের বাসায় ওঠেন। ওই বাসার পাশে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সেই যুবক তাকে প্রগতি সরণির শেল্টার সিকিউরিটি সার্ভিসেস বিডি লিমিটেডে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে। গত ১৭ জুলাই তাকে প্রগতি সরণির গ- ৯৭/১ নম্বর ভবনের চার তলার ওই কোম্পানির অফিসে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান,
গত শুক্রবার রাতে বাড্ডা থানায় ঘটনার বিস্তারিত জানিয়ে ওই তরুণী ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে মূল আসামিকে এখনও পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬