ঝড়ে ঘর চাপা পড়ে প্রাণ গেল মা ও দুই ছেলের

২২ জুলাই ২০২০, ১২:৫৩ PM

© প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় তীব্র ঝড়ে ভেঙে পড়া ঘরে নিচে চাপা পড়ে মা ও দুই ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) মধ্য রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) এবং তার দুই ছেলে জুনায়েদ (৭) এবং তানজীদ (৫)।

জানা গেছে, মঙ্গলবার রাতে দু সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়েছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে তাদের ঘরটি ভেঙে পড়ে। এসময় ঘরের নিচে চাপা পড়ে মা ও দুই ছেলের মৃত্যু হয়।

পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। ঘর চাপায় একসঙ্গে মা-ছেলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close