ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

২১ জুলাই ২০২০, ০৪:৩৮ PM

© সংগৃহীত

শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

গ্রেফতার জাহাঙ্গীর আলম খান (৫৫) সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি জেলার রায়গঞ্জ উপজেলায়। 

পুলিশ জানায়, মাদ্রাসায় আরবি পড়ানোর সময় শিশু শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করতেন শিক্ষক জাহাঙ্গীর। দীর্ঘদিন ধরে তিনি এই অপকর্ম করে আসছেন। সম্প্রতি এরকম একটি ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওসি হাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬