বাঁশ ঝাড়ে স্কুলছাত্রের রক্তাক্ত লাশ

১৭ জুলাই ২০২০, ০৭:০৫ PM

© সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক। বৃহস্পতিবার গভীর রাতে মৌগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে এই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত মোক্তার আলী (১৬) চাঁদপুর গ্রামের জয়নালের ছেলে। তিনি উপজেলার বসন্ত কেদার হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোক্তার বাড়ীর বাইরে যান। কিছুক্ষণ পর তার বাবা জয়নাল ছেলেকে না দেখে তার মোবাইলে ফোন দেন। মোবাইল বন্ধ দেখে রাতেই খোঁজাখুজি শুরু করেন। রাত ১১টার দিকে বাড়ি থেকে পশ্চিম পাশে ৩০০ গজ দূরে বাঁশ ঝাড়ে রক্তাক্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।

ওসি জানান, লাশের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close