জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার

১২ জুলাই ২০২০, ০৩:৪৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফ চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁওয়ের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়।

সাবরিনাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ। এর আগে রোববার (১২ জুলাই) দুপুরে ডিএমপির তেজগাঁও ডিসি কার্যালয়ে সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

এর আগে তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ডা. সাবরিনাকে ডেকেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অধিকতর তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলেও তখন জানান সংশ্লিষ্টরা।

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্…
  • ২১ এপ্রিল ২০২৬
ছয় শর্তে সংসদ অধিবেশন সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬