চট্টগ্রাম মেডিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

১২ জুলাই ২০২০, ১২:৩৯ PM

© সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেএ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সকালে হাসপাতাল পরিদর্শন করতে যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল। এসময় তিনি সেখান থেকে বের হওয়ার পর সিটি মেয়র আ জ ম নাছির এবং নওফেল পক্ষের ছাত্রলীগের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

জহিরুল হক ভূইয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসপাতালে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংর্ঘষ হয়েছে। এখন কলেজের চারপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে পুলিশ। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এক পক্ষ মেডিকেলের গোল চত্বরে এবং আরেক পক্ষ বাইরে অবস্থান করছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬