ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ডে সাংবাদিক কাজল

২৮ জুন ২০২০, ০১:১৯ PM

© ফাইল ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার হওয়া ফটো সাংবাদিক এবং দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে দু’দিনের রিমান্ড নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (২৮ জুন) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর হাজারিবাগ থানায় দায়ের করা মামলায় ভার্চুয়াল আদালতে শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল ভার্চুয়াল আদালতে শেরেবাংলা নগর থানার ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে দেন।

গত ১০ মার্চ যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে জড়িয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close