ছাত্রীকে ধর্ষণ করে অশ্লীল ছবি ধারণ, শিক্ষক আটক

২৮ জুন ২০২০, ১০:২৮ AM

© সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জুলফিকার সরকার (৫৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বড়াইগ্রাম ইউনিয়নের খাকসা গ্রামের তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত শিক্ষক ওই গ্রামের মৃত মোজাহার সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর ধরে প্রাইভেট পড়ানোর সময় কৌশলে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলেন ওই শিক্ষক। এরপর তাকে একাধিকবার ধর্ষণ করে মোবাইল ফোনে তা ধারণ করেন তিনি। সম্প্রতি ছবিগুলো তার মোবাইল থেকে ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমাকে কৌশলে ফাঁদে ফেলে তিনি যৌন সম্পর্ক স্থাপন করেন। এছাড়া অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে। পরে ছবির ভয় দেখিয়ে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করে।’

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জুলফিকার সাংবাদিকদেরকে বলেন, ‘তার সঙ্গে প্রায় দুই বছর সম্পর্ক গড়ে উঠে। তার ইচ্ছাতেই সম্পর্ক হয়। তাকে বাধ্য করার বিষয়টি সঠিক নয়।’

ছাত্রী ধর্ষণের অভিযোগে আটকের বিয়ষটি বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬