ছাত্রী নীপিড়নের ভিডিও ফেসবুকে, যুবক জেলহাজতে

২৭ জুন ২০২০, ০৩:৩৬ PM
অভিযুক্ত নীপিড়নকারী সিরাজুল ইসলাম

অভিযুক্ত নীপিড়নকারী সিরাজুল ইসলাম © সংগৃহীত

নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে প্রথমে ভিডিও ধারণ। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেয় ধর্ষক।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের লক্ষণপুর পাঠকপাড়া গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক সিরাজুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজ পাঠকপাড়া গ্রামের আফজাল মন্ডলের ছেলে। শনিবার ভোররাতে অভিযুক্ত ধর্ষণকারী সিরাজকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে কোর্টে চালান করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানদার হওয়ায় এলাকার সবার সাথেই ভাল সম্পর্ক ছিল সিরাজের। সেই সম্পর্কের সুযোগে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে কৌশলে ভিডিও ধারণ করে সে। পরে সেই ভিডিও দেখিয়ে ওই ছাত্রীকে আবারো ধর্ষণ করে সে।

তৃতীয়বার ধর্ষণ করতে গেলে মেয়েটি বুঝতে পারে ভিডিও দেখিয়ে তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তখন ওই ছাত্রী বাধা দেয়। এতে সিরাজ ক্ষিপ্ত হয়ে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। ভিডিওটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর মা শুক্রবার রাতে ফুলবাড়ী থানা পুলিশকে অবগত করেন। এর পর ভোররাতে অভিযান চালিয়ে ধর্ষক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার সকালে মেয়ের মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, শনিবার গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়। বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন। ভিকটিমকে পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।

রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিং মল
  • ০২ এপ্রিল ২০২৬
‘সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিল না’, কেন বললেন শিশি…
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের
  • ০২ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, প্রতিদিন মৃত্যু ২০
  • ০২ এপ্রিল ২০২৬