পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

২৩ জুন ২০২০, ১০:০১ PM

© সংগৃহীত

পরকীয়া প্রেমের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগর ইউনিয়নের ধানশিরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্বামীর নাম আব্দুল লতিফ (২৭)। আব্দুল লতিফ ধানশিরা গ্রামের মৃত. আব্দুল গফুরের ছেলে। অভিযুক্ত স্ত্রীর নাম রেখা আক্তার।

জানা গেছে, আব্দুল লতিফ বেশ কয়েক দিন ধরে অন্য একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছে। এরই জের ধরে মঙ্গলবার বিকালে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রেখা আক্তার ধারালো অস্ত্র দিয়ে আব্দুল লতিফের পুরুষাঙ্গ কেটে দেয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল লতিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। অভিযুক্ত রেখা আক্তারের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬