পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আটক

১৮ জুন ২০২০, ০৮:৪৭ AM

© সংগৃহীত

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীরকে আটক করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের পর আটক হলেন তিনি। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার বাড়ি সড়কের বাসা থেকে তাকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।

মন্ত্রণালয় থেকে অব্যাহতি প্রদানের আদেশ জারির একদিন পরই আটক হলেন হাদিস মীর। অবশ্য কী কারণে তাকে আটক করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদেরকে জানান, হাদিস মীরকে হেফাজতে রেখে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, হাদিস মীরের বিরুদ্ধে সম্প্রতি অবৈধভাবে বিপুল অর্থ-সম্পদের মালিক হওয়াসহ টিআর কাবিখার প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।

সর্বশেষ সদর উপজেলার সাপানিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠান তিনি। এমনকি উল্টো মামলা দিয়ে গ্রেফতার করিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এক্ষেত্রে তিনি প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬