স্কুলে চুরি করে থানায় চোরের আত্মসমর্পণ!

১৬ জুন ২০২০, ০৯:৩০ AM

© ফাইল ফটো

নিজের স্কুলে চুরি করার কথা স্বীকার করে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা শহিদুল ইসলাম (২২) নামে এক যুবক। এর আগে তিনি এসে নিজে নিজে পুলিশের কাছে অপরাধ স্বীকার করলে পুলিশ তাকে আটক করে। গত রোববার রাত ৮ টায় জেলার খালিয়াজুরি উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের ইসলামপুরে আবদুল কুদ্দুসের পুত্র শহিদুল ইসলামের নেতৃত্বে ৭ জুন পাঁচহাট উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষের তালা ভেঙে পাঁচটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। এছাড়াও পাঁচহাট বাজারেও কয়েক দিনের ব্যবধানে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানান বাজারের ব্যবসায়ীরা।

পাঁচহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম গোলাম বলেন, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় গত ৭ জুন দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে শ্রেণি কক্ষ থেকে পাঁচটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে খালিয়াজুরী থানায় অভিযোগ দেয়া হয়েছে।

খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, চোর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। পরিচয় পেয়ে পুলিশ তাকে আটক করে। প্রধান শিক্ষককে খবর পাঠিয়েছি। এখনো কোনো মামলা দায়ের হয়নি।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬