মাদ্রাসার কর্মচারীকে হেনস্তা, চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

০৫ জুন ২০২০, ০৮:০৮ AM

© সংগৃহীত

শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগ এনে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী শহিদুল ইসলামকে জুতার মালা গলায় পরিয়ে হেনস্থার ঘটনায় তিনজনকে গ্রেপ্তর করেছে পুলিশ।

আটককৃতরা হলেন দড়িচর-খাজুরিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি (৬০), আবদুস ছত্তারকে (৫৫) ও বজলু আকন।

এর আগে গত বুধবার বিকেলে হেনস্তার ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনায় ভুক্তভোগী শহিদুল গতকাল বুধবার রাতে মেহেন্দীগঞ্জ থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার অন্য আসামীরা হলেন, কবির সিকদার, ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শহিদুল ইসলাম, মাসুদ সিকদার, আবুল বয়াতী, ইউনুস বয়াতী, মোসলেম সিকদার ও মশিউর রহমান।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান বলেন, ঘটনার পর ভিডিও ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তাঁরা গা ঢাকা দেন। এরপর বুধবার রাতে ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন শহিদুল ইসলাম।

বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬