খাদ্যের লাইসেন্সে স্যানিটাইজার তৈরি, র‍্যাবের অভিযান

০২ জুন ২০২০, ১১:৫৯ AM

© সংগৃহীত

অননুমোদিত কারখানায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিক্রির অভিযোগ পাওয়ার পর অভিযানে নেমেছে র‍্যাব-৩ এর একটি দল। রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ানে আলী আহমদ স্কুলের পাশে রেজা ফুড প্রোডাক্ট নামক প্রতিষ্ঠানে  মঙ্গলবার সকাল সোয়া ১০টায় এ অভিযান শুরু করেছে র‍্যাব।

সর্বশেষ তথ্যমতে, সেখানে বিপুল পরিমাণ অননুমোদিত হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, রেজা ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চলছে। প্রতিষ্ঠানটির বাণিজ্যিক অনুমোদন রয়েছে খাদ্য উৎপাদন ও বিপণনের। কিন্তু তারা এই করোনাকালকে লভ্যাংশের মৌসুম বানিয়ে খাদ্য উৎপাদন বন্ধ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন, প্যাকেজিং ও বিপণন করে আসছে।

অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্…
  • ২১ এপ্রিল ২০২৬
ছয় শর্তে সংসদ অধিবেশন সশরীরে দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬