দূরত্ব মেনে নামাজ পড়তে বলায় মাথা ফাটল মুসল্লির

১৭ মে ২০২০, ১১:৩৭ AM

মাদারীপুরের কালকিনি উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করতে বলায় এক মুসল্লির মাথা ফাটিয়ে দিয়েছে বখাটেরা। আহত মুসল্লির নাম ফারুক হাওলাদার (৪৮)। রোববার সকালে এ ঘটনায় কালকিনি থানায় একটি অভিযোগ করা হয়েছে। আহত মুসল্লিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ফারুক উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ফারুক ওই এলাকার চৌকিদারবাড়ি জামে মসজিদে আসরের নামাজ পড়তে যান। এ সময় তিনি মসজিদের সব মুসল্লিকে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার জন্য বলেন। এ নিয়ে নামাজ শেষে ফারুক হাওলাদারের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল চৌকিদারের তর্কবিতর্ক হয়।

একপর্যায় ক্ষিপ্ত হয়ে মোফাজ্জেলের নেতৃত্বে রুদ্র, অভি, শান্ত ও বিপ্লবসহ বেশ কয়েকজন যুবক ফারুককে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত ফারুক হাওলাদার বলেন, আমি সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে বলায় আমাকে মোফাজ্জেলসহ বেশ কয়েকজন মিলে মারধর করেছে।

তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মোফাজ্জেল চৌকিদার ঘটনা অস্বীকার করেন।

কালকিনি থানার এসআই আল ইমরান বলেন, অভিযোগ পেয়েছি। তবে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬