অনলাইনে বাইবেল ক্লাসে চললো পর্ন

১৬ মে ২০২০, ০৮:৪২ AM

জুমের মাধ্যমে অনলাইনে বাইবেল ক্লাস নেওয়ার সময় চালু হল পর্ন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রানসিস্কোর সেন্ট পওলাস লুথেরান চার্চে ঘটেছে এই অপ্রীতিকর ঘটনা। এ নিয়ে ভিডিও চ্যাট কোম্পানি জুমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চার্চ কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মে জুমের মাধ্যমে ওই চার্চে বাইবেল ক্লাসের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন দেশটির প্রবীণ বাসিন্দারা। কিন্তু ক্লাস শুরু করলে তা হ্যাকারের কবলে পড়ে। এসময় বাইবেল ক্লাসের বদলে পর্ন চালু করে দেয় হ্যাকার।

চার্চের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ৪২ মিনিট ধরে তাদের অনলাইন ক্লাসের কম্পিউটার স্ক্রিন 'হাইজ্যাকড' করা হয় এবং কন্ট্রোল বোতাম নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এসময় দেখানো হয় পর্ন।

ওই চার্চের এক আইনজীবী মার্ক মলুমফি সিএনএন'কে বলেন, বিষয়টি জুম কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিতে অস্বীকৃতি জানানো পরেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

তবে জুমের এক মুখপাত্র ওই ঘটনাকে 'ভয়ঙ্কর' বলে বিবিসিকে জানান। গার্ডিয়ান, এনডিটিভি।

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় মার্চে এসেছে দেড় গুণ বেশি জ্বালানি তেল, সরবরাহ স…
  • ১২ এপ্রিল ২০২৬
ফুল দিয়ে নববর্ষ বরণে প্রার্থনা, বিশ্ব শান্তি কামনা আদিবাসী …
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে টোল দিতে হবে রিয়ালে
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাইম অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১৫০
  • ১২ এপ্রিল ২০২৬