কাবা শরীফ অবমাননাকারী যুবক গ্রেপ্তার

১১ মে ২০২০, ১০:১৮ AM

© সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের জামিরাকান্দায় মুসলমানদের পবিত্র কাবা ঘরের ছবিতে পা উঁচিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করে সুমন দাস নামে এক যুবক। এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মাঝে বিশেষ করে আলেম উলামা এবং বিভিন্ন মাদরাসা ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে গতকাল রাতে স্থানীয়ভাবে বিক্ষোভ এবং প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ মে) সংক্ষুব্ধ ব্যক্তিরা সুমন দাসকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে দুই ঘণ্টা সময় বেঁধে দেয় এবং তারা বিক্ষোভ আন্দোলন অব্যাহত রাখে। গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সেই গ্রামের যুবক হযরত আলী বলেন, এই ঘটনা এলাকার মুসলমানদের মনে তীব্র ঘৃনার সঞ্চার করে। রমজান মাসে এই ধরনের ধৃষ্টতামূলক কাজে সবাই ফুসে উঠে। এরই প্রেক্ষিতে গতকাল প্রথম দফা বিক্ষোভ করে দুই ঘণ্টার সময় দিয়ে আলটিমেটাম বেঁধে দেয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া তাদের দাবি মেনে নিয়ে সবাইকে ঘরে ফিরে যাবার অনুরোধ করলে তারা চলে যায়।

অবশেষে পুলিশ ফুটানি বাজার থেকে সুমন দাসকে গ্রেপ্তার করলে বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামের উপস্থিতিতে প্রশাসনের অনুরোধে সবাই ঘরে ফিরে যায়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান রাসেল বলেন, অভিযুক্ত সুমন দাসকে গ্রেপ্তার করে তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার তাকে জামালপুর কোর্টে হাজির করা হবে।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬