কলেজছাত্রীর বিরুদ্ধে যুবককে অন্ডকোষ চেপে হত্যার অভিযোগ

০৮ মে ২০২০, ০২:৫৮ PM

© ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ে এক কলেজছাত্রীর বিরুদ্ধে একই গ্রামের এক যুবককে অন্ডকোষ চেপে হত্যার অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর নাম জবেদা বেগমের (২০)। নিহত যুবকের নাম আব্দুল লতিফ (৩৪)।

শুক্রবার (৮ মে) সকালে জেলার রানীশংকৈলে উপজেলার পদমপুর শালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে জবেদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পদমপুর শালবাড়ী গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে জবেদা বেগম (২০) পারিবারিক কলহের জের ধরে পাশের বাসার এক বৃদ্ধা সুফিয়া বেগমকে (৮০) মারধর করছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা আজগর আলীর ছেলে আব্দুল লতিফ ওই বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসলে জবেদা ওই বৃদ্ধাকে ছেড়ে দিয়ে আব্দুল লতিফের অন্ডকোষ দুই হাতদিয়ে জোড়ে চেঁপে ধরলে ঘটনাস্থলে আব্দুল লতিফের মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল লতিফের মৃতদেহ উদ্ধার করে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, হত্যার অভিযোগে জবেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জবেদা বেগমকে আসামি করে রানীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬