করোনা আক্রান্ত সন্দেহে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পুলিশ সদস্যের আত্মহত্যা

০৪ মে ২০২০, ০৮:৪১ PM

© সংগৃহীত

রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের বিশেষ শাখার কনস্টেবল তোফাজ্জল হোসেন আত্মহত্যা করেছেন। তিলপাড়ায় বাসার পাঁচ তলা ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ওই কনস্টেবলের গত ২৯ এপ্রিল করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও এ নিয়ে তার স্ত্রী সন্দেহ প্রকাশ করে আসছিলেন। ফলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো।

বিষয়টি নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে আজ সোমবার (৪ মে) সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে দরজা খুলে বের হন তিনি। এর কিছু সময় পর  পাঁচ তলা বাসার ছাদ থেকে ভারি কিছু পড়ার শব্দ পান তার স্ত্রী।

তখন বাসার সবাই বের হয়ে দেখেন সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্ত্রী ও দুই মেয়ে নিয়ে কনস্টেবল তোফাজ্জল ওই বাসায় থাকতেন বলে জানা গেছে।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬