রাস্তায় পড়ে ছিল পলিথিনে মোড়ানো দুই নবজাতকের নিথর দেহ

০৩ মে ২০২০, ০৮:১৯ PM

© প্রতিকী ছবি

রাজধানী ঢাকার গুলশানের প্রগতি স্মরণী থেকে দুই নবজাতকের নিথর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৩ মে)  দুই কন্যা নবজাতককে পলিথিনে মোড়ানো অবস্থায় সেখানে পাওয়া যায়।

গুলশান থানার উপ-পরিদর্শক এসআই মো. বেলাল হোসেন দুপুর পৌনে একটার দিকে খবর পেয়ে নবজাতকের মৃতদেহ দুটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বেলাল গণমাধ্যমকে বলেন, প্রগতি সরণির কোকাকোলা এলাকায় কে বা কারা রাস্তায় পলিথিনের ব্যাগে মুড়িয়ে দুই নবজাতকের মৃতদেহ ফেলে রেখে যায়।

নবজাতক দুটি জমজ হবে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে বলেও জানান তিনি।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬